ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

ছাগলনাইয়ায় সেফটিক ট্যাংক থেকে দুই শিশুর লাশ উদ্ধার

#

২১ জুন, ২০২৫,  12:21 PM

news image

ফেনী প্রতিনিধি: ফেনীর পশ্চিম ছাগলনাইয়া সাত বাড়ি রোডে নির্মাণাধীন সেফটিক পানির ট্যাংক থেকে ফয়সাল ফারাবী (৯) ও শাখাওয়াত জাহান লিহান (৮) নামক দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৯ টায় দুই শিশুর লাশ উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের  একটি টিম ও ছাগলনাইয়া থানার পুলিশের একটি টিম। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা পানির ট্যাংক থেকে পানি নিষ্কাশ করেন। উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত দায়িত্বরত কর্মকর্তা ফুলক ক্লান্তি বড়ুয়া জানান,  সেফটিক ট্যাংক থেকে পানি নিষ্কাশন করে উদ্ধারকৃত দুই শিশু লাশ ছাড়া আর কোন লাশ পাওয়া যায় নাই।  নিহতরা হলেন, ছাগলনাইয়ার পূর্ব শিলুয়ার কাতার প্রবাসী ইকবাল হোসেনের পুত্র ফয়সাল ফারাবী (৯)। সে ইম্পেরিয়াল স্কুল দ্বিতীয় শ্রেণির ছাত্র। আরেক জন হলো, দুর্গাপুর ঘোপালের ডুবাই প্রবাসী সামছুল হকের পত্র শাখাওয়াত জাহান লিহান ( ৮)। সে ছাগলনাইয়া মডেল প্রাইমারী দ্বিতীয় শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, মৃত দুই শিশুর পরিবার পৌর শহরের সাত বাড়ি সড়কস্থ শেখ ভবনে ভাড়া বাসায় বসবাস করে। ওই ভবনের পাশে স্থানীয় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মুক্তিযোদ্ধা আবুল খায়ের নামক এক  ব্যক্তির নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। ঐদিন বিকেলে তারা ভবনের নিচে খেলতে গিয়ে নিখোঁজ হয়। দুই শিশু নির্মাণাধীন পানির ট্যাংকে পড়ে মারা গিয়েছি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ছাগলনাইয়া পুলিশের সার্কেল তসলিম হুসাইন। তিনি সাংবাদিকদের জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম