ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কে কার মুখোমুখি

#

স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ, ২০২৫,  10:41 AM

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ হয়ে গেল গতকাল রবিবার। সেমিফাইনালে কোন চার দল খেলবে তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু কে, কার বিরুদ্ধে খেলবে তা জানার জন্য অপেক্ষা করতে হল শেষ ম্যাচ পর্যন্ত। অবশেষে তা পরিষ্কার হয়ে গেল। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব। এই ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে নাম লিখিয়েছে ভারত। আর টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের মুখ দেখা নিউজিল্যান্ড হয়েছে রানার্স আপ। এদিকে গ্রুপ ‘বি’র হিসাব-নিকাশ আগেই শেষ হয়েছে। সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সে গ্রুপের রানার্স আপ অস্ট্রেলিয়া। দুই সেমিফাইনালের মধ্যে প্রথমটিতে গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামী ৪ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে এই ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। ৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুপুর ৩টায় মাঠে গড়াবে এই সেমিফাইনাল। দুই সেমিফাইনালের জয়ী দল আগামী ৯ মার্চ দুপুর ৩টায় চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালে মুখোমুখি হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম