ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

চ্যাম্পিয়নস লিগ: ইতিহাস গড়লেন আনচেলত্তি

#

স্পোর্টস ডেস্ক

২৯ মে, ২০২২,  10:14 AM

news image

২০১৮ সালে রিয়াল মাদ্রিদের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল লিভারপুলের। চার বছর পর আবারও সেই দুঃসহ স্বাদ নিতে হলো ইংলিশ দলটিকে। অন্যদিকে, ইউরোপ মহাদেশে রিয়াল মাদ্রিদ যে রাজা তা আরও একবার প্রমাণ পেল বিশ্ব। লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ১৪তম উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। রিয়াল মাদ্রিদকে লা লিগা চ্যাম্পিয়ন করে ইতিহাসের প্রথম ও একমাত্র কোচ হিসেবে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় পাঁচ লিগের সবকটিতে শিরোপা জয়ের কীর্তি গড়েছেন চলতি মাসের শুরুতেই। এবার আরও একটি ইতিহাস গড়লেন কার্লো আনচেলত্তি। তার কোচিংয়েই রবিবার লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতলো রিয়াল । প্রথম কোচ হিসেবে চারটি চ্যাম্পিয়নস লিগ জিতলেন আনচেলত্তি। এই ফাইনালের আগে আনচেলত্তির সঙ্গে সর্বাধিক তিনটি করে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ী ছিলেন রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান ও লিভারপুলের সাবেক কোচ বব পেইজলি। এবার প্রথম কোচ হিসেবে একাধিক ক্লাবের হয়ে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়লেন আনচেলত্তি। ৬২ বছর বয়সী এই কোচের হাত ধরে এসি মিলান দুইবার ইউরোপ সেরার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল, ২০০২-০৩ ও ২০০৬-০৭ মৌসুমে। রিয়াল কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগের প্রথম শিরোপা স্বাদ আনচেলত্তি পেয়েছিলেন ২০১৩-১৪ মৌসুমে। এবার আরও একটি শিরোপা ঘরে তুললেন ইতালিয়ান এই ফুটবল ম্যানেজার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম