ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ বেকারত্বের ঝুঁকিতে ২ লাখ কর্মী আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত শচীনকে ছাড়িয়ে ১২ হাজারি ক্লাবে রোহিত প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমিল্লায় মহাসড়কের দুপাশে হাজারো মানুষের ঢল সব জেলায় পুলিশের নতুন টিম গঠনের নির্দেশ হবিগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তি চরমে যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে কথিত হামলার ষড়যন্ত্র, ইরানের সংশ্লিষ্টতার দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর ন্যাটোর সঙ্গে নতুন করে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬

চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি রিয়াল-চেলসি

#

স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ, ২০২২,  6:16 PM

news image

সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার (১৮ মার্চ) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে শেষ আটে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে সামনে আসে চেলসির নাম। গত মৌসুমে রিয়ালকে হারিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছিল থমাস টুখেলের দল। এদিকে ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে। সাবেক চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। আর লিভারপুল লড়বে বেনফিকার বিপক্ষে। সেমিফাইনালের ড্রয়ের হিসেবে ম্যানসিটি-অ্যাতলেটিকোর ম্যাচে জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে লড়বে চেলসি-রিয়ালের মধ্যকার জয়ী দলের বিপক্ষে। আর লিভারপুল-বেনফিকার ম্যাচের জয়ী দল সেমিফাইনালে লড়বে বায়ার্ন-ভিয়ারিয়ালের ম্যাচের জয়ী দলের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ৫-৬ এপ্রিল। আর ফিরতি লেগ হবে ১২-১৩ এপ্রিল। আগামী ২৮ মে প্যারিসে মুখোমুখি হবে দুই ফাইনালিস্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম