ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

চৌহালীতে নাতিকে বস্তাবন্দি করে দাদাকে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২৫,  10:59 AM

news image

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুরাদপুর এলাকায় অস্থায়ী এক খামারে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তারা মিয়া নামে এক বৃদ্ধ খামারিকে হত্যা করেছে ডাকাত দল । মঙ্গলবার (২০ মে) রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঘটে এ ঘটনা। চাষাবাদ ও গরু পালনের উদ্দেশ্যে মুরাদপুরের কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে নাতি মো. ইব্রাহিমকে সঙ্গে নিয়ে বসবাস করছিলেন তারা মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে ঘরে ঢুকে প্রথমে ইব্রাহিমকে বস্তাবন্দি করে এবং পরে তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর খামার থেকে চারটি গরু নিয়ে নৌকায় করে পালিয়ে যায় দলটি। চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, যেখানে ডাকাতি হয়েছে, সেটা নির্জন ও চর এলাকা। ডাকাতদের চিহ্নিত করা খুবই কঠিন কাজ। আমরা মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম