ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

চোরাই মোটরসাইকেলসহ আন্তঃবিভাগ চোরচক্রের সক্রিয় ৪ সদস্য গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০২৪,  10:40 AM

news image

পিরোজপুর প্রতিনিধি: চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ আন্তঃবিভাগ চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। বুধবার ভোররাতে তাদেরকে পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর গাওখালী গ্রামের মৃত কৃষ্ণ রায় এর ছেলে বাপ্পি ওরফে সুমন রায় (৩৮), নেছারাবাদ উপজেলার জিলবাড়ি গ্রামের আমির হোসেন এর ছেলে কামরুল (২৪), একই উপজেলার পশ্চিম বিন্না গ্রামের ফারুক হোসেন এর ছেলে মেহেদি হাসান (৩৮) এবং যশোরের অভয়নগর থানার ভূগিলহাট গ্রামের সাহেব মুন্সি’র ছেলে মুন্না মুন্সি (২৪)। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান বুধবার বিকেলে পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে জানান, গত ২১ নভেম্বর পিরোজপুর পৌরসভার মুসলিম পাড়ায় একটি ভাড়া বাসার সামনে থেকে হাবিবুর রহমান নামে এক সংবাদকর্মীর মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র। এ ঘটনায় হাবিবুর রহমান পিরোজপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর পুলিশ শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রটিকে চিহ্নিত করে। এরপর পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা এর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্য সুমন রায়, মুন্না ও কামরুলকে গ্রেফতার করে। এরপর তাদের দেওয়া তথ্যমতে নেছারাবাদ উপজেলার পশ্চিম বিন্না গ্রামে মেহেদি হাসান এর বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করার পর তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, এ চোর চক্রটি দীর্ঘ দিন ধরে পিরোজপুর থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে আসছিল। এর আগেও পিরোজপুর থেকে চুরি হওয়া আরেকটি মোটার সাইকেল যশোর থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সোবাহান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম