চেক ডিজঅনার মামলায় জামিনে থাকা অভিযুক্ত পৃথক মামলায় গ্রেফতার, আদালতে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই, ২০২৬, 12:43 PM
নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই, ২০২৬, 12:43 PM
চেক ডিজঅনার মামলায় জামিনে থাকা অভিযুক্ত পৃথক মামলায় গ্রেফতার, আদালতে প্রেরণ
ইখলাছুর রহমান : ঢাকার ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়েরকৃত সি.আর. মামলা নং-২০৩৯/২০২৫-এর অভিযুক্ত মো. শরিফ সরকার, ব্যবস্থাপনা পরিচালক, এস.এস. ক্যাপ লিমিটেড, পৃথক একটি মামলায় গ্রেফতার হয়েছেন। ২৪/০৭/২০২৬ শনিবার সকালে আশুলিয়া থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে। আদালতের নথি সূত্রে জানা যায়, ব্যবসায়িক লেনদেনের অংশ হিসেবে ১০ লাখ টাকার দুটি চেক প্রদান করলেও সেগুলো ব্যাংকে উপস্থাপনের পর "Account Closed/Dormant/Blocked" মন্তব্যে ডিজঅনার হয়। পরবর্তীতে আইনানুগ নোটিশ প্রদান করা হলেও অর্থ পরিশোধ না করায় তার বিরুদ্ধে সি.আর. মামলা নং-২০৩৯/২০২৫ দায়ের করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তিনি ওই মামলায় জামিন লাভ করেন। এদিকে, সম্প্রতি পৃথক আরেকটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে আশুলিয়া থানা পুলিশ তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করেছে। স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আরও কয়েকজন ব্যক্তি আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের তদন্ত চলমান রয়েছে।