ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  11:01 AM

news image

চুয়াডাঙ্গা জেলা কারাগারের হাজতি মিলন হোসেন (৩৫) মারা গেছেন। আজ সোমবার ভোররাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি একটি মারামারি মামলার আসামি হিসেবে কারাগারে আবদ্ধ ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে তিনি স্ট্রোক করেন। চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলর মো. ফখরউদ্দিন জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মিলন হোসেন গত ৪ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে আবদ্ধ ছিলেন। তিনি একটি মারামারি মামলার আসামি হিসেবে আটক ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৫টার দিকে মারা যান মিলন হোসেন। তিনি স্ট্রোক করেছেন বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম