ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

চুয়াডাঙ্গায় সড়কের পাশে মিললো কৃষকের মরদেহ

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুন, ২০২৪,  2:04 PM

news image

চুয়াডাঙ্গা সদর উপজেলার  কালিভান্ডারদহ পীরতলা মাঠে সড়কের পাশে থেকে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  আজ শনিবার বেলা ১১ টায় সদর থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে।  খবর পেয়ে জেলার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই  (৫০) সদর উপজেলার সুবদিয়া গ্রামের  মো. দেছের আলীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন।   এলাকাবাসী জানান, আজ সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা এক ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে তার নাম ও পরিচয় শনাক্ত হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. সেকেন্দার আলী বলেন, কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। হত্যার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম