ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

চুয়াডাঙ্গায় রেলস্টেশনে বৃদ্ধের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মে, ২০২৪,  10:43 AM

news image

চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে রেল ফাঁড়ি পুলিশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের। রেল ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই বৃদ্ধের গায়ে ক্রিম কালারের ফতুয়া এবং ঘিয়ে কালারের চেক লুঙ্গি রয়েছে। চুয়াডাঙ্গা রেল পুলিশ ফাঁড়ির সদস্য মফিজুল সঙ্গীয় ফোর্সসহ তাকে হাসপাতালে রেখে যান। এ বিষয়ে ডা. আব্দুল কাদের বলেন, ‘একজন বৃদ্ধকে রেল পুলিশের সদস্যরা জরুরি বিভাগে রেখে গেছেন। আমরা পরীক্ষা-নীরিক্ষা করে দেখেছি বৃদ্ধ মারা গেছেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম