ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০ গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায় ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

চুয়াডাঙ্গায় মাধ্যমিকের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২৪,  11:16 AM

news image

শৈত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গায় সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর থেকে চুয়াডাঙ্গা সদর এলাকায়ও দেখা দেয় একই অবস্থা। কিছু সময় মুষলধারে বৃষ্টি হয়। এরপর আবারও কমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া অব্যাহত রয়েছে। এর আগে, বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার সময় থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হয়। এদিকে তীব্র শীতের সঙ্গে বৃষ্টির কারণে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। জেলার মাঠে মাঠে আলু, বোরো ধান এবং ভুট্টা রয়েছে। অসময়ে বৃষ্টির কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৫টা ৫০ মিনিট থেকে চুয়াডাঙ্গা সদর এলাকায় বৃষ্টিপাত শুরু হয়, যা অব্যাহত রয়েছে। তাপমাত্রা কম এবং বৃষ্টি অব্যাহত থাকার কারণে শীত অনুভূত হচ্ছে বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম