ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে দুইভাইকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২৫,  12:08 PM

news image

চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে আপন দুইভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জীবননগর উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৬০) ও হামজা আলী (৪৫) উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত খোদা বক্স মন্ডলের ছেলে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়েছে হত্যা করা হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় এবং একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। এ বিষয়ে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, প্রতিবেশীদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে পূর্বে থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে একটি মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে শুনেছি। তিনি আরও বলেন, মরদেহ হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম