ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তা বই ছাপায় অগ্রগতি, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় নার্সকে গলা কেটে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২৪,  5:13 PM

news image

চুয়াডাঙ্গার জীবননগরে একটি ক্লিনিকে হাফিজা খাতুন (৩৫) নামে এক সেবিকাকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) জীবননগর পৌর এলাকার ‘মা নার্সিং হোম’ নামের ক্লিনিকে এ ঘটনা ঘটে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবিদ হাসান স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার রাতে ক্লিনিকের দ্বিতীয় তলার একটি কক্ষে মারাত্মক জখম অবস্থায় হাফিজা খাতুনকে দেখতে পান সহকর্মীরা। পরে তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে নিহতের স্বামী কবির হোসেন পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে হত্যার সাথে তার স্বামী জড়িত থাকতে পারে। ক্লিনিক মালিক জাকির হোসেন বলেন, আমি ব্যক্তিগত কাজে ঢাকাতে আছি। শুনেছি শনিবার সকালে হাফিজার স্বামী ক্লিনিকে আসেন। এরপর ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে তিনি চলে যান। রাতে খবর পাই হাফিজা খুন হয়েছেন। ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনার তথ্য অনুসন্ধানে কাজ করছে পুলিশ।  নিহত হাফিজা খাতুন জীবননগর বালিহুদা গ্রামের কবির হোসেনের স্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম