ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

চুরি করতে এসে ট্রাক রেখে পালালো চোর চক্র

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুন, ২০২৪,  10:51 AM

news image

মাদারীপুরের ডাসারে গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে ট্রাক রেখে পালিয়েছে চোর চক্র। জব্দ রয়েছে চুরির কাজে ব্যবহৃত ট্রাক। গত সোমবার গভীর রাতে ডাসারে গরু চুরি করতে এসে জনতার ধাওয়া খেয়ে শশিকর চৌমুহনী এলাকায় ট্রাক রেখে পালিয়ে যায় চোর চক্র। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ডাসারের বেড়িবাধেরর পাশে ডাসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাদল মেম্বারের তিনটি গরু ট্রাকে করে নিয়ে চলে যায় চোর চক্র। এছাড়াও বিভিন্ন স্থানে বিগত দিনে একাধিক গরুর চুরির ঘটনা ঘটে। এতে করে এলাকায় গরুর খামারি ও গরুর মালিকদের মধ্যে আতংক বিরাজ করে। তারা নিয়মিত রাতে গ্রামে পাহারার ব্যবস্থা করে। গত সোমবার রাতে চোর চক্র একটি ট্রাক নিয়ে এলাকায় গরু চুরি করতে আসে। এসময় এলাকার লোকজন টের পেয়ে চোরের দলকে ধাওয়া দিলে ট্রাক নিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ট্রাক নিয়ে শশিকর চৌমুহনী গিয়ে অবস্থার বেগতিক দেখে ট্রাক রেখেই পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য বাদল মেম্বার জানান, আমার তিনটি গবাদি পশু গরু চুরি করে নিয়ে গেছে চেরের দল। এতে আমার ক্ষতি হয়েছে। তিনদিন আগে গরু চুরি করতে এসে চোরের দল ধাওয়া খেয়ে ট্রাক রেখে পালিয়ে যায়। আমি চোরদের কঠিন শাস্তি চাই। আমি তাদের বিরুদ্ধে মামলা করবো। এ ব্যাপারে ডাসার থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, ডাসার থানায় ট্রাক জব্দ করে রাখা আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম