ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

চীন বিশপদের চুক্তি ভঙ্গ করেছে: ভ্যাটিকান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর, ২০২২,  9:02 PM

news image

ভ্যাটিকান সিটি চীনের বিরুদ্ধে বিশপ নিয়োগে দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে। শনিবার (২৬ নভেম্বর) তারা এ বিষয়ে বেইজিংয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা ওয়াল স্ট্রিট জার্নাল। ভ্যাটিকান কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, অন্যান্য জেলার বিশপদের জিয়াংসিতে সহায়ক বিশপ হিসেবে নিয়োগ করা হয়। এটা দুঃখজনক। চীনা কর্তৃপক্ষের এই ধরনের নিয়োগগুলো বিশপ নিয়োগের বিষয়ে ভ্যাটিকান সিটি ও বেইজিংয়ের মধ্যে ২০১৮ সালের চুক্তির গুরুতর লঙ্ঘন বলে মনে হচ্ছে। তবে বেইজিংয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। চুক্তিটি গত অক্টোবরে দুই বছরের জন্য নবায়ন করা হয়েছিল, তবে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম