ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চীনে ভয়াবহ বন্যা ভূমিধসে ১৭ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুন, ২০২২,  4:42 PM

news image

ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়ে চীনের গুয়াংজি ও হুনান প্রদেশে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর ওয়াশিংটন পোস্টের। খবরে বলা হয়, চীনের হুনান প্রদেশে বন্যায় ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট। পানিবন্দি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ছোট ছোট নৌকায় করে চলছে উদ্ধারকাজ। গত কয়েক দিনের ভারি বৃষ্টিতে চীনের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে দেখা দিয়েছে বন্যা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়,

বুধবারের (৮ জুন) ভারি বৃষ্টিতে হুনান প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন হাজার ঘরবাড়ি। গৃহহীন হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। এমনকি হতাহতের ঘটনাও ঘটেছে। বৃষ্টিতে নদীর পানির উচ্চতা মারাত্মকভাবে বেড়ে গেছে। বন্যার কবলে চীনের গুয়াংজু প্রদেশও। অবিরাম বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনাও ঘটে সেখানে। বৃহস্পতিবার (৯ জুন) প্রবল স্রোতে গুয়াংজুতে ভূমিধস দেখা দিলে কয়েকজনের প্রাণহানি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান উদ্ধারকর্মীরা। এসময় কয়েকজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি একজনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছেন অনেকে, অব্যাহত রয়েছে উদ্ধার তৎপরতা। হুনান ও গুয়াংজু প্রদেশ ছাড়াও আশপাশের কয়েকটি এলাকায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম