ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

চীনে বৃষ্টিপাতের ১৪০ বছরের রেকর্ড ভঙ্গ

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ আগস্ট, ২০২৩,  12:02 PM

news image

চীনে বৃষ্টিপাতের ১৪০ বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। বিগত কয়েকদিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নতুন এই রেকর্ড সৃষ্টি হয়। আজ বুধবার (২ আগস্ট) দেশটির আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। বেইজিংয়ের আবহাওয়া পরিষেবা সংস্থা জানায়, ‘ঘূর্ণিঝড় চলাকালে চাংপিংয়ের ওয়াংজিউয়ানে সর্বোচ্চ ৭৪৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর এটি ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত।’ ডকসুরি নামের ওই ঘূর্ণিঝড় ফিলিপাইনে আঘাত হানার পর এটি গত সপ্তাহে চীনের দক্ষিণ ফুজিয়ান প্রদেশে আঘাত হানে এবং পরে ঝড়টি উত্তর দিকে চলে যায়। ঝড়ের প্রভাবে শনিবার রাজধানী এবং আশপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। খবরে বলা হয়, মাত্র ৪০ ঘণ্টার বৃষ্টিপাত বেইজিংয়ে পুরো জুলাই মাসের গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (১ আগস্ট) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, রেকর্ড ভঙ্গকারী ভারী বর্ষণে বেইজিংয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। খবরে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগে এখনও ১৩ জন নিখোঁজ রয়েছে। অপর ১৪ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। খবরে আরও বলা হয়, রাজধানীর পার্শ্ববর্তী হেবেই প্রদেশে আট লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বর্ষণে সেখানে নয়জনের মৃত্যু হয়েছে এবং ছয়জন নিখোঁজ রয়েছে। সপ্তাহান্তে চীনের উত্তরপূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে আরও দুজনের মৃত্যু খবর পাওয়া গেছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার ভারী বৃষ্টিপাতে আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম