ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

চীনে বৃষ্টিপাতের পরে ভূমিধসে নিহত ২১

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট, ২০২৩,  4:57 PM

news image

অস্বাভাবিক বৃষ্টিপাতে চীনের জিয়ান শহরে ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৬ জন।এঘটনায় গতকাল (১৩ আগস্ট) রোববার চীনের প্রাদেশিক বন্যা, খরা নিয়ন্ত্রণ ও ত্রাণ সদরদপ্তর এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বিশেষ সভা করেছে। সভায় লিয়াওনিং, শানজি, তিয়ানজিন এবং চংকিংয়ের মতো প্রদেশগুলোতে বন্যা প্রতিরোধ ও জরুরি পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা হয়েছে। ভূমিধসে গাছপালা, রাস্তাঘাট এবং দু’টি বাড়ি ধ্বংস হয়েছে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে ৯ শতাধিক বাড়িঘরে। শহরটি থেকে এখন পর্যন্ত ১৭ হাজার ৮শ’৫৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টিপাতে শহরের চারটি জলাধার উপচে পড়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। শহরটিতে জরুরি ব্যবস্থাপনা জারি করেছে কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম