ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার

চিতলমারীতে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড, একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২৫,  12:51 PM

news image

বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে এক নারীর মৃত্যু হয়েছে।  সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে চিতলমারী উপজেলা সদরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশ নেয়। অনিক নামের এক ফায়ার সার্ভিস সদস্য আহত হয়েছেন। জানা গেছে, ৫তলা বিশিষ্ট ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়াসহ চারটি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম, এপার্টমেন্ট রয়েছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাংকগুলো মোটামুটি অক্ষত রয়েছে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পাঁচতলা থেকে নেমে আসার সময় এক নারী নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল আহসান গণমাধ্যমকে বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। ব্যাংকগুলো মোটামুটি অক্ষত রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম