ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনায় ভারতজুড়ে ধমর্ঘট

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ আগস্ট, ২০২৪,  5:30 PM

news image

কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে ভারতজুড়ে আজ ধমর্ঘট পালন করছে দেশটির চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। আইএমএর প্রেসিডেন্ট আর ভি অশোকান জানিয়েছেন, শনিবার সকাল থেকে ভারতজুড়ে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা। এ সময় জরুরি বিভাগ ছাড়া সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ থাকছে।গত শুক্রবার উত্তর কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এক নারী চিকিৎসকের মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় কলকাতার পাশাপাশি সারা ভারতে বিক্ষোভে ফুসে উঠেন চিকিৎসকদের পাশাপাশি কবি-সাহিত্যিকসহ  সংস্কৃতিকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম