ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ হজ শেষে সৌদি আরব থেকে ফিরেছেন ৬৪১৬৩ হাজি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার

চারজন আরোহী নিয়ে ন্যাটোর মহড়া বিমান বিধ্বস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ, ২০২২,  10:33 AM

news image

নরওয়ের উত্তরাঞ্চলে চারজন আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ‘কোল্ড রেসপন্স’ নামে ন্যাটোর একটি প্রশিক্ষণে বিমানটি ব্যবহার করা হয়েছিল। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় শুক্রবার (১৮ মার্চ) নরওয়ে পুলিশ ও দেশটির জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের (জেআরসিসি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জেআরসিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভি-২২ অসপ্রে মডেলের ওই বিমান ন্যাটোর মহড়া চলাকালীন নিখোঁজ হয়। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ও নরওয়ের সামরিক বাহিনীর একটি বিমান তল্লাশি অভিযান চালিয়ে বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ পেয়েছে। নর্ডল্যান্ড পুলিশ প্রধানের এক কর্মী জানান, আমরা বিধ্বস্ত হওয়া বিমানের তথ্য পেয়েছি। ধ্বংস হওয়া ওই বিমানে কোনো প্রাণের চিহ্ন দেখিনি। বিমানটিতে চারজন মার্কিনি ছিলেন। এদিকে বিরূপ আবহাওয়ার কারণে আকাশপথে দুর্ঘটনাস্থলে নামতে পারেনি উদ্ধারকর্মীরা। উদ্ধারকর্মীরা স্থলপথে তৎপরতা চালাচ্ছেন। উদ্ধার অভিযান কখন শেষ হবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে নরওয়েতে দুইদিন আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো মহড়া শুরু করে। এরমধ্যে তুষারপাতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় মার্কিন ওই বিমান বিধ্বস্তের খবর এল।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম