ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

চান্দেরহাট সীমান্তে আটক মা-ছেলেকে ফেরত দিল বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০২৫,  11:20 AM

news image

পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক বাংলাদেশি মা ও ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। শনিবার বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর সীমান্তের জিরো লাইনে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে তাদের  ফেরত আনা হয়। ওই মা ও ছেলেকে রাত ৮টায় পুলিশের কাছে সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনিরউদ্দীন জানান, শনিবার সকালে চান্দেরহাট সীমান্তের ৩৩৩এর ২ এস পিলার এলাকা দিয়ে পাশের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা (৪৪) এবং তার ছেলে আকাশ রায় (২২) ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন। বিষয়টি জানার পর পতাকা বৈঠকের মাধ্যমে আটক মা ও ছেলেকে ফেরত চায় বিজিবি। পরে বিকালে চান্দেরহাট বিজিবি এবং ভারতের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পর বিএসএফ আটক মা ও ছেলেকে বিজিবির কাছে হস্তান্তর করেন। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চান্দেরহাট কোম্পানি কমান্ডার সুবেদার মনিরউদ্দীন এবং বিএসএফের পক্ষে ভারতের চকসিবানন্দ ক্যাম্পের ইন্সপেক্টর শরৎ চক্রবর্তী। আটক মা ও ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মুনরউদ্দীন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। ওসি তাজুল ইসলাম জানান, আটক মা ও ছেলের বিরুদ্ধে সীমান্ত আইনে মামলা করেছে বিজিবি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম