ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

চাকরি স্থায়ীকরণের দাবিতে নকল নবিশদের বিক্ষোভ কর্মসূচি

#

২৫ আগস্ট, ২০২৪,  9:27 PM

news image

আবুল হোসেন বাবলুঃ চাকরি স্থায়ীকরণের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী নকল নবিশরা। শনিবার দুপুরে নকল নবিশ কর্মচারীরা রংপুর জেলা ও সাব রেজিস্ট্রার অফিসে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সমন্বয়কারী তাছিকুর রহমান রিগান, সেলিনা বেগম, রিয়াজুল হক, গোলাম মোস্তফা বাবু, দিনাজপুরের তাজমুন নাহার ছন্দা, আলমগীর হোসেন, ঠাকুরগাঁও জেলার হারুন অর রশিদ, কুড়িগ্রামের শাহ মোস্তফা রিপন, গাইবান্ধার আল আমিন  লালমনিরহাটের দুর্জয়, পঞ্চগড়ের এলাহী সাগরসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রায় ২ শতাধিক নকলনবিশ কর্মচারী তাদের চাকরি স্থায়ীকরণের দাবি নিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, আমরা দীর্ঘ ৩০বছর ধরে আন্দোলন করে আসছি। আমাদের প্রতি অনেক বড় বৈষম্য হয়ে আসছে। বাংলাদেশের ভূখণ্ড নিয়ে কাজ করা এই নকল নবিশদের মাসিক কোন বেতন নাই, দলিল প্রতি কমিশন ভিত্তিক সামান্য টাকাই সংসারের চাবিকাঠি। উক্ত কর্মসূচি শেষে সর্বসম্মতিক্রমে ২৮ সদস্য বিশিষ্ট সমন্নয়ক কমিটি গঠন করা হয়। বাংলাদেশে সকল সাব রেজিস্ট্রার অফিস এবং উপজেলা সাব রেজিস্ট্রার অফিস মিলে সর্বমোট ৫১৬ টি সাব রেজিস্টার অফিস আছে। এই সকল অফিসে প্রায় ২০ হাজার নকলনবিশ রয়েছে। যারা মুক্তিযুদ্ধের পর থেকেই বৈষম্যের শিকার। এই বৈষম্য দূরীকরণে সমবেত নকলনবিশ বৃন্দ বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে অবহেলিত নকলনবিশদের চাকরি স্থায়ীভাবে জাতীয় করণের এক দফা দাবি জানান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম