ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০ গাছে উঠে অনলাইন হাজিরা দিলেন প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক

#

০৪ জুন, ২০২৫,  3:53 PM

news image

চাঁপাইনবাবগঞ্জ চরাঞ্চলের জোহুরপুর সীমান্ত পথে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশে দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র কাছে সোপর্দ করা হয়। বুধবার (৪ জুন) সকালে এ ঘটনা ঘটে। আটক বিএসএফ সদস্য শ্রী গণেশ ভারতের নুরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। তিনি জানান, আটক সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি জানায়, এদিন সকালে জহুরপুর সীমান্ত পিলার ১৯ এর সাব পিলার ৫-এর সামনে সাতরশিয়া এলাকায় গরু-ছাগল চরাচ্ছিল এক রাখাল। এসময় তাকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে ওই বিএসএফ সদস্য। এসময় তাকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে এলাকাবাসী। বিএসএফ সদস্যকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিএসএফের ওই সদস্যকে আটকে রেখে অনুপ্রবেশের কারণ জানতে চাচ্ছে গ্রামবাসী। এ সময় বিএসএফ সদস্য বলেন, আমি ভয় দেখাতে ঢুকে পড়েছিলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম