ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে ভাই-বোন আহত

#

নিজস্ব প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০২৪,  2:33 PM

news image

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিমতলা এলাকার কলাবাগান বস্তিতে অবস্থিত একটি বাড়ির ভেতর এই ককটেল বিস্ফোরণ হয়। আহতরা হলেন, কলাবাগান বস্তির লালু মোহাম্মদের ছেলে পলাশ ও মেয়ে লাকি। স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে লাল মোহাম্মদের টিনের বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ওই দুই ভাই-বোন আহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম