ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা ঢাকায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

চাঁদা না দেওয়ায় সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মার্চ, ২০২৫,  10:53 AM

news image

ফরিদপুরের সালথায় চাঁদা না দেওয়ায় মো. গোলাম মোস্তফা (৬০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামের এ ঘটনায় সোমবার (১৭ মার্চ) বিকেলে সালথা থানায় একটি মামলা করেছেন আহত গোলাম মোস্তফার স্ত্রী মোসা. মঞ্জু বেগম। মামলার বাদী মঞ্জু বেগম গণমাধ্যমকে বলেন, হামলা-মামলার ভয় দেখিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোস্তফার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন রহমান মিয়া ও হুমাউন মিয়াসহ তাদের সহযোগিরা। ওই টাকা না দেওয়ায় গত রবিবার (১৬ মার্চ) সকালে বাড়ির পাশে ফসলি জমিতে কাজ করার সময় মোস্তফার উপর অতর্কিত হামলা চালায় রহমান মিয়া ও হুমায়ন মিয়াসহ ৫-৬। এ সময় হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্বক জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়।  হামলার বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর উপর হামলার ঘটনায় সোমবার একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম