ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২০ মে, ২০২৫,  11:02 AM

news image

চাঁদপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা ও অটোরিকশা চালক নিহত হয়েছেন। এতে আরও ৩ জন আহত হয়েছেন। সোমবার (১৯ মে) রাত ১২টায় শহরের চেয়ারম্যানঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ছাত্রদল নেতার নাম সমুদ্র মাল (২৬)। তিনি চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য। তিনি বাবুরহাট মাল বাড়ির বাসিন্দা ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মৃত মনির মালের ছেলে। আর নিহত অটোরিকশা চালকের নাম ইসমাইল (২০)। তিনি নাটোরের বাসিন্দা। স্থানীয়রা জানান, জেলা জজ কোর্ট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ছাত্রদল নেতা সমুদ্র মাল শহর থেকে ব্যক্তিগত কাজ শেষে বাবুরহাট বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে চেয়ারম্যান ঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা ঘোরানোর সময় মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে আরও ৩জন আহত হয়েছেন। যাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা ৫ জনের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। নিহত দুইজনের শরীরে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, লাশ দুটো থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনে প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম