ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০২৪,  4:10 PM

news image

মেঘনা নদীতে পণ্যবাহী একটি নৌযান থেকে  ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে রক্তাক্ত অবস্থায়। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। নৌ-পুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বলেন, পণ্যবাহী নৌ যানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তাঁরা সন্দেহ করছেন, শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। নৌ পুলিশ আরও জানায়, নৌযানটি চাঁদপুর সদর থানাধীন মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় ছিল। সেটিতে সার পরিবহন করা হচ্ছিল। নিহতেরা নৌযানটির চালক ও অন্যান্য কর্মী হতে পারেন। পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে তাঁরা আজ সোমবার বেলা তিনটার দিকে নৌযানটির কাছে যান। সেখানে গিয়ে নৌযানের পাঁচটি কক্ষে পাঁচজনের মরদেহ পান। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আটজন মানুষই নৌযানটিতে ছিল। নৌ যানটির নাম এম ভি আল-বাকেরা। এর মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম