ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

চলতি মাসের প্রথম চার দিনে ডেঙ্গুতে ভর্তি ৯ হাজার রোগী, মৃত্যু ৫৩

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২৩,  10:46 AM

news image

দেশে গত এক দিনে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছে। চারজন মারা গেছে ঢাকার হাসপাতালে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৮২৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি মাসের প্রথম চার দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ হাজার ৩১৭ জন। এর মধ্যে ঢাকা মহানগরে তিন হাজার ৪৬৮ জন, ঢাকার বাইরে পাঁচ হাজার ৮৪৯ জন। অর্থাৎ হাসপাতালে ভর্তি রোগীর ৬২.৭৭ শতাংশ ঢাকার বাইরের। একই সময়ে মারা গেছে ৫৩ জন। এর মধ্যে ৩০ জন ঢাকার, ঢাকার বাইরের ২৩ জন। অর্থাৎ ৫৬.৬০ শতাংশ ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা গেছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৩৩ হাজার ১৩৪ জন। এর মধ্যে ঢাকায় ৬১ হাজার ৪৮৯ জন আর ঢাকার বাইরে ৭১ হাজার ৬৪৫ জন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪৬ জনের। এর মধ্যে ঢাকায় ৪৬৮ জনের, ঢাকার বাইরে ১৭৮ জনের মৃত্যু হয়েছে। সেই হিসাবে, ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত ১৩১ জনে একজনের মৃত্যু হয়েছে। ঢাকার বাইরে ৪০২ জনে একজনের মৃত্যু হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম