ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান

#

০৩ অক্টোবর, ২০২৬,  2:13 PM

news image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আগামী ৫ অক্টোবর বন্দরের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম।

শনিবার (৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব ফজলুল কবির মিন্টু লিখিত বক্তব্যে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেসশন চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।

নেতারা জানান, ১ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এনসিটি ও ওভারফ্লো ইয়ার্ড পরিচালনায় ১৫ বছরের কনসেসশন চুক্তির খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, বিষয়টি মূল এজেন্ডায় না রেখে 'বিবিধ' এজেন্ডায় গোপনে তোলা হয়েছে। তাঁরা প্রশ্ন তোলেন, ২০২৫-২৬ অর্থবছরে এনসিটি একাই বন্দরের ৪০ শতাংশের বেশি কনটেইনার সফলভাবে সামলানো সত্ত্বেও আর্থিক ও কারিগরি মূল্যায়ন প্রকাশ না করে কেন এই সিদ্ধান্ত।

সিসিটি ইজারা দিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনারও সমালোচনা করেন তাঁরা। তাঁদের দাবি, ২০২৩ সালের ডিসেম্বরে সৌদি প্রতিষ্ঠান 'রেড সি গেটওয়ে টার্মিনাল'কে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের দায়িত্ব দেওয়া হলেও তারা প্রতিশ্রুত বিনিয়োগ করেনি।

কমিটি জানায়, তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, বরং 'ভুল তথ্যে বিভ্রান্তকারী স্বার্থান্বেষী গোষ্ঠীর' বিরুদ্ধে। বিদেশি বিনিয়োগের বিরোধিতা না করার কথা জানিয়ে বক্তারা বলেন, রাষ্ট্রের আয়ের উৎস জাতীয় সম্পদের দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ অন্যের হাতে গেলে অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

চার দফা দাবি:

১. এনসিটি ও ওভারফ্লো ইয়ার্ডের প্রস্তাবিত ১৫ বছরের কনসেসশন চুক্তি বাতিল

২. সিসিটি ইজারা-সংক্রান্ত নৌপরিবহন মন্ত্রণালয়ের চিঠি প্রত্যাহার

৩. আন্দোলনের কারণে শ্রমিক-নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার

৪. আন্দোলনরত নেতাদের হয়রানি, নিপীড়ন ও উদ্দেশ্যপ্রণোদিত বদলি বন্ধ

৫ অক্টোবরের কর্মসূচিতে চুক্তি বাতিল না হলে সেদিনই আরও কঠোর ও বিস্তৃত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানায় কমিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম