ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সারা হয়ে আসছেন মৌ ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

চট্টগ্রাম বন্দরে নোঙর করল সেই পাকিস্তানি জাহাজ

#

২২ ডিসেম্বর, ২০২৪,  4:27 PM

news image

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে ভিড়েছে পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। রোববার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ৮১১টি (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে বন্দর জেটিতে পৌঁছায় জাহাজটি। বিষয়টি নিশ্চিত করে শিপিং এজেন্ট কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানে রিজেন্সি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস-উদ-দৌলা কালবেলাকে বলেন, ‘জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার কম সময়ে দ্বিগুণ কনটেইনার আসছে। এতে ব্যবসায়ীদের খরচ সাশ্রয় হয়েছে।’ তিনি বলেন, ‘এবারও জাহাজটি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে ৮১১ একক কনটেইনার পণ্য আনা হয়েছে। যার মধ্যে ৮৬ শতাংশ পণ্য পাকিস্তান এবং ১৪ শতাংশ পণ্য আরব আমিরাত থেকে এসেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে ১১৩টি কনটেইনার নিয়ে জাহাজটি পাকিস্তানের করাচি যায়। সেখান থেকে জাহাজে তোলা হয় আরও ৬৯৮টি কনটেইনার’। জাহাজটিতে কী পণ্য নিয়ে আসা হয়েছে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপ-কমিশনার সাইদুল ইসলাম কালবেলাকে জানান, আইজিএমের ঘোষণা অনুযায়ী জাহাজটিতে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। চিনি আছে ২৮৫ কনটেইনারে ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগে প্রায় সাড়ে ৭ হাজার টন। গ্লাস তৈরির কাঁচামাল ডলোমাইট আমদানি হয়েছে ১৭১ কনটেইনার। সিমেন্ট তৈরির কাঁচামাল সোডা অ্যাশ ১৩৮ কনটেইনার। এছাড়া ৪৬টি কনটেইনার কাপড়ের রোল, ১৮ কনটেইনার আলু এবং ২০ কনটেইনার আখের গুড় আনা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম