ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

চট্টগ্রাম টেস্ট: ৪০৪ রানে থামল ভারত

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২২,  7:53 PM

news image

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন থেকেই দাপট দেখিয়েছে ভারতের টেল-এন্ডাররা। অষ্টম উইকেট জুটিতে ভারতের রবিচন্দন অশ্বিন এবং কুলদীপ যাদবের ব্যাটে ভর ৪০৪ রানে শেষ হয়েছে ভারতের প্রথম ইনিংস। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে অপরাজিত ৮২ রান নিয়ে মাঠ ছাড়েন আইয়ার। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনের প্রথম ঘণ্টাতে তাকে প্যাভিলিয়নে ফেরান এবাদত হোসেন। এবাদতের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ১০ চারে ১৯২ বলে ৮৬ রান করে ফেরেন আইয়ার। আইয়ার ফিরে গেলেও দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ৩০০ পেরিয়ে যায় ভারতীয়রা। দ্রুতই উইকেট তুলে নিতে না পারায় ক্রমশ চাপ বাড়তে থাকে টাইগারদের। টাইগারদের ভুগায় ভারতীয় দুই টেল এন্ডারের দুই ব্যাটার। রবিচন্দন অশ্বিনের ৫৮ এবং কুলদীপের ৪০ রানে ব্যাটে ৪০৪ রানে থামে ভারতের প্রথম ইনিংস। এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৭৮ রান। বুধবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে টাইগারদের ফিল্ডিংয়ে পাঠায় ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। প্রথম দিনে প্রথম সেশনে ৪৮ রানে ৩ উইকেট, এরপর দ্বিতীয় সেশনে ১১২ রানে ভারত ৪ উইকেট হারালে দিনটা বাংলাদেশের বোলারদেরই ধরে নিয়েছিল সবাই। কিন্তু চেতেশ্বর পুজারা এবং স্রেয়াশ আইয়ার মিলে পঞ্চম উইকেট জুটিতে ১৪৯ রানের বড় জুটি গড়ে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন। তবে দিনের শেষ ভাগে আরও দুটি উইকেট তুলে নিয়ে টাইগারদের পুনরায় ছন্দে ফেরান তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। ৯০ রান করা চেতেশ্বর পুজারাকে ফেরান তাইজুল এবং দিনের একেবারে শেষ বলে অক্ষর প্যাটেলকে এলবিডব্লিউতে শিকার করেন মিরাজ। শেষ পর্যন্ত প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করেছিল ভারত। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে তাইজুল ৪টি, মেহেদী হাসান মিরাজ ৪টি এবং খালেদ আহমেদ ১টি ও এবাদত ১টি উইকেট নিয়েছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম