ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি মাঝরাতে কাটাবনের বহুতলভবনে আগুন, নিহত ২ মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০ গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায় ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

চট্টগ্রামে ৪ তলা ভবনে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২৫,  10:55 AM

news image

চট্টগ্রামের চকবাজার এলাকার ডিসি রোড়ের একটি চারতলা ভবনে আগুন লেগেছে। এতে ভবনটির একটি বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার (৫ জানুয়ারি) রাত ১১টার সময় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটি নিশ্চিত করতে পারেনি সংস্থাটি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রবিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে ডিসি রোড়ের কালাম কলোনির একটি চারতলা ভবনে আগুন খবর আসে। খবর পেয়ে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়। চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন জানান, একটি ভবন আগুন লাগার খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনে। যার কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এতে কোনো হতাহত হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম