ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

চট্টগ্রামে হোটেলের ২০ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু

#

১৬ নভেম্বর, ২০২১,  4:20 PM

news image

পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু  চট্টগ্রাম বে ভিউর নিচ থেকে আরিফ কবির নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। রেডিসন ব্লু কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলটির ২০ তলার ওপেন স্পেস থেকে হঠাৎ লাফ দেন ওই যুবক।  মৃত আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে। 

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম জানান, আরিফ কবির নামের ওই যুবক সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রেডিসনে ঢোকেন। হোটেলটির ২০ তলা ওপেন স্পেস। সেখানে গিয়ে ওই যুবক নাশতার অর্ডার দেন। ধীরে ধীরে নাশতা করছিলেন তিনি। হঠাৎ ৮টা ৫০ মিনিটের দিকে নিচে লাফ দেন বলে রেডিসন কর্তৃপক্ষ জানিয়েছে। রেজাউল করিম বলেন, আরিফ সব খাবার শেষ করেননি। যে টেবিলে বসে খাবার খেয়েছিলেন, সেখানে কিছু খাবার রয়ে গেছে। উদ্ধারের পর চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম