ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০২৪,  4:33 PM

news image

চট্টগ্রামের রাউজানে প্রাইভেটকারের ধাক্কায় নুরুল আবছার (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় রাউজান পৌরসভার জানালী হাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক। নিহত আবছার রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরার শাহ আলম মুনশিবাড়ীর প্রয়াত আনসুর আলীর ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল পৌনে ৯টায় সড়ক পর হওয়ার সময় মুন্সিরঘাটামুখী একটি সাদা প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান আবছার। পরে স্থানীয়রা উদ্ধার করে গহিরা জে কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, বাবা গরুর ব্যবসা করেন। গরু কেনার কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন। জানালীহাট এলাকায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত প্রাইভেটকারের ধাক্কায় তিনি নিহত হন। এ বিষয়ে ওসি ওবাইদুল হক বলেন, ‘প্রাইভেটকারের ধাক্কায় নুরুল আবছার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। জানালী হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।’


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম