ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো দুইজনের

#

নিজস্ব প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২৪,  11:05 AM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে দশ ঘণ্টার ব্যবধানে একই ইউনিয়নের দুইজন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে একজন ও বিকেল ৪টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের রেললাইনে এই ঘটনা ঘটে। এরমধ্যে আসিফ উদ্দিন (২৪) নামে এক যুবক রেললাইনে হেঁটে ফোনে কথা বলার সময় বিকেল ৪টার দিকে ট্রেনে কাটা পড়েন। তিনি যশোর জেলার বাসিন্দা। অপরদিকে একইদিন সকালে ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁ এলাকায় বিপ্লব দাস (২৩) নামে এক মানসিক প্রতিবন্ধী ট্রেনে কাটা পড়ে নিহত হন। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ এলাকার জেলে পাড়ার কানু দাশের ছেলে। এছাড়া বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে মো. মান্নান (৩৫) নামে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। সীতাকুণ্ড রেলস্টেশন এলাকা থেকে জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মৃত মান্নান ভোলা জেলার লালমোহন থানার মো. সিদ্দিকের ছেলে। ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সাব্বির আহমেদ চৌধুরী বলেন, সকাল সাতটার দিকে বিপ্লব দাস নামে এক প্রতিবন্ধী ট্রেনে কাটা পড়ে নিহত হন। ঠিক দশ ঘণ্টার ব্যবধানে আসিফ উদ্দিন নামে আরও এক যুবক রেললাইনে ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন। ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসাইন বলেন, সকালে বিপ্লব দাস নামের এক মানসিক প্রতিবন্ধী চট্টগ্রামমুখি লেনে ট্রেনে কাটা পড়ে নিহত হন। অপরদিকে বিকেল চারটার দিকে আসিফ উদ্দিন নামে এক যুবক রেললাইনে হেঁটে মোবাইলে কথা বলার সময় ঢাকামুখি কক্সবাজার এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়েন। দুজনকেই ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম