ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

চট্টগ্রামে ট্রাক চাপায় দম্পতি নিহত, চালক আটক

#

নিজস্ব প্রতিনিধি

১১ এপ্রিল, ২০২২,  8:32 PM

news image

চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে ‘পিষে মারা’ সিমেন্ট মিক্সার মেশিনবাহী ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ সোমবার এ তথ্য জানান র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মিডিয়া নুরুল আবছার। তিনি বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নিচে নামার পথে ম্যাক্স কনস্ট্রাকশন কোম্পানির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ার ইকবাল উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাক চালককে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত ট্রাকচালক আলী হোসেন (৪৯) মাগুরার ইলিয়াস হোসেনের ছেলে।

এর আগে গত বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর কোতোয়ালী থানার লালখান বাজারের আখতারুজ্জামান ফ্লাইওভারের প্রবেশমুখে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হন। নিহত ইকবাল হোসেন চৌধুরী জ্যাক মেশিনারি কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার ও তার স্ত্রী সখিনা ফাতিমা নগরীর মোস্তফা-হাকিম স্কুলের সিনিয়র শিক্ষিকা। এ ঘটনায় নিহত ইকবাল হোসেন চৌধুরীর ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক তসলিম চৌধুরী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম