ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন

#

নিজস্ব প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০২৪,  11:21 AM

news image

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে একটি টায়ার কারখানায় ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে পাহাড়তলীর নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা শাখাওয়াত হোসেন বলেন, ৯টার পর কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বর্তমানে ফায়ার সার্ভিস আগুন নেভাতে চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ হচ্ছে না। আশপাশের ভবনে অনেক পরিবারের বসবাস। স্থানীয়রা তাদের নামিয়ে আনার চেষ্টা করছে। এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, ৯টা ২৫ মিনিটে খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম