ঢাকা ১৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আকস্মিক বিস্ফোরণে উড়ে গেল বাড়ির দরজা-জানালা, দগ্ধ বাবা-ছেলে হামের টিকা পেয়ে স্বস্তিতে অভিভাবকরা সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’ কৃষক কার্ডে বছরে ২ হাজার টাকা প্রণোদনা পাবেন প্রান্তিক চাষিরা 'পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি' শুরু হবে ১ জুলাই সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮ দেশে সোনার দাম বাড়লো ভরিতে ২২১৬ টাকা দুই ছাত্রের মারামারিতে প্রাণ গেল একজনের

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর নিহত, গ্রেফতার ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুন, ২০২৪,  10:38 AM

news image

চট্টগ্রামে ছুরিকাঘাতে মো. আজিম (১৭) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে।  সোমবার (৩ জুন) রাত ১০টায় নগরের ডবরমুরিং থানার কর্ণফুলী কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত মো. আজিম আগ্রাবাদ চৌমুহনীর জাবেদ টাওয়ার এলাকার মো. খলিলের ছেলে। পুলিশ বলছে, কিশোর বয়সী দু’দলের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে কর্ণফুলী কাঁচাবাজারের পেছনে একা দাঁড়িয়ে ছিলেন আজিম। এ সময় ৫ থেকে ৬ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা আহত আজিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছি। যে ছুরিকাঘাত করেছে সেও রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাও উদ্ধার করা হয়েছে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম