ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

চট্টগ্রামে গুলিবিদ্ধ ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর মারা গেছেন

#

নিজস্ব প্রতিনিধি

২৬ মে, ২০২৫,  5:06 PM

news image

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ‘সন্ত্রাসী’ আলী আকবর প্রকাশ ওরফে ঢাকাইয়া আকবর (৩২) মারা গেছেন। রবিবার সকালের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হন আলী আকবর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সকালে তিনি মৃত্যুবরণ করেছেন। গত ২৩ মে শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার পশ্চিম পয়েন্টের ২৮ নম্বর দোকানের সামনে আড্ডারত অবস্থায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে গুলি করে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুলিবিদ্ধ হন সমুদ্র সৈকতে ঘুরতে আসা জান্নাতুল বাকী এবং শিশু মহিম ইসলাম রাতুল নামে দুই দর্শনার্থী। প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী জানিয়েছেন, ঢাকাইয়া আকবর, একজন তরুণী এবং অন্য চারজন ছেলেসহ মোট ৬-৭ জন ২৮ নম্বর দোকানে বসেছিলেন। দোকানের এক ছেলে তারা কী অর্ডার করবেন জিজ্ঞেস করে। কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলে করে চারজন যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের মধ্যে একজন আকবর নামে ওই যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় আকবর দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তবু তিনি গুলিবিদ্ধ হন। এরপর মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আকবরের সাথে থাকা চারজন ছেলে ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালায়। আর যে তরুণী ছিলেন তিনি গুলিবর্ষণকারীদের সাথে ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে এঘটনায় এখনো পর্যন্ত কেউ মামলা বা অভিযোগ করতে থানায় আসেনি বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম। তিনি বলেন, এখনো থানায় কেউ মামলা করতে আসেনি। মামলা যেহেতু হয়নি আমরা কাউকে শনাক্তও করতে পারিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম