ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭৩ সালের পর প্রথম বিদেশে সেনা পাঠাচ্ছে আলজেরিয়া

চকরিয়ায় টমটম উল্টে বৃদ্ধ নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০২৪,  4:56 PM

news image

কক্সবাজারের চকরিয়ার সীমান্তবর্তী পার্বত্য উপজেলা লামার ৩ নম্বর ফাঁশিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এলাকায় টমটম (ব্যাটারী চালিত) উল্টে চাপা পড়ে মোস্তাফিজুর রহমান (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় টমটমের ৫ যাত্রী আহত হয়। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজ ওই ইউনিয়নের কুমারমারঝিরি এলাকার মো. পেটানের ছেলে। স্থানীয় লোকজন জানায়, স্থানীয় গুলিস্তান বাজার এলাকা থেকে টমটম চড়ে বাড়ি পথে টমটম উল্টে চাপা পড়ে গুরুতর আহত হয় মোস্তাফিজ। স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মালুমঘাট হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসান বলেন, দুর্ঘটনাস্থল মহাসড়কের বাইরে। তবু স্থানীয় লোকজনের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম