ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

ঘোড়াঘাটে ভুট্টাক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২২,  2:02 PM

news image

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টাক্ষেত থেকে ইসমাঈল হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ নভেম্বর) রবিবার সকাল ৮টায় উপজেলার চককাঁঠাল গ্রামের পার্শবর্তী ভুট্টার জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত ইসমাইল হোসেন উপজেলার ঋষিঘাট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। স্থানীয়রা জানান, ইসমাইল হোসেন প্রতিনিয়ত মাদক সেবী করতেন। আনুমানিক ৩/৪ বছর পূর্বে উপজেলার লালমাটি গ্রামে বিয়ে করেন। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে চাচাতো শালিকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ঢাকায় থাকতেন। কয়েকদিন পূর্বে তিনি ঢাকা থেকে নিজ এলাকায় আসেন। গত শনিবার রাতে ইসমাইল হোসেন তার ফুপু শাশুড়িকে নারগিস বেগম সহ বেশ কয়েক জনকে মোবাইল ফোনে জানান আমি ইঁদুর মারা বিষ খেয়েছি। সকালে এসে আমার লাশ নিয়ে যাবেন। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করে তাকে আর কোথাও পাওয়া যায়নি। পরে সকালে চককাঁঠাল গ্রামের পার্শবর্তী ভুট্টার জমিতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম