ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০২২,  12:39 PM

news image

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোজাফফর রহমান। তিনি বলেন, ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়ে বালুভর্তি একটি ট্রাকের পেছনে পঞ্চগড় থেকে আসা পাথরবোঝাই আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারে সংবাদ দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় নিহতরা হলেন-শিলন মিয়া (৪০) ও সাইফুল ইসলাম (২২)। নিহত শিলন মিয়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাশআরা গ্রামের সিরাজ শেখের ছেলে ও নিহত সাইফুল একই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। নিহত শিলন ট্রাক চালক ও সাইফুল ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। এসআই মোজাফফর বলেন, এ ঘটনায় ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম