ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

ঘূর্ণিঝড় রেমাল: পিরোজপুরে ৫ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মে, ২০২৪,  10:49 AM

news image

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পিরোজপুরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন গাছচাপায় ও দুজন পানিতে ডুবে মারা গেছেন। পাশাপাশি ৭ হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে মো. জাকির হোসেন (৫৫), তেলিখালী ইউনিয়নে মাজেদা বেগম ও ইন্দুরকানী উপজেলায় চানবরু বেগম (৭৫)। ভান্ডারিয়া উপজেলার পৌরসভা এলাকায় দিহান (৩) নামে এক শিশু ও পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকার মো. হাসান নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, রেমালের কারণে প্রশাসনের প্রস্তুত করা ৫৬১টি আশ্রয়কেন্দ্রে ২২ হাজার ২৭৩ জন মানুষ আশ্রয় নেয়। তাদের খাবারসহ নানা সহযোগিতা করছে জেলা প্রশাসন। এরই মধ্যে ৫০ হাজার খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। নদী পাড়ে বেড়িবাঁধের যে ক্ষতি হয়েছে তা মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পিরোজপুরের বিভিন্ন উপজেলার নিম্ন অঞ্চল এখনো পানির নিচে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম