ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

ঘূর্ণিঝড় রিমাল: বরগুনায় সাড়ে ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুন, ২০২৪,  4:43 PM

news image

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরগুনায় একজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচ লাখ ৫০ হাজার মানুষ। এছাড়া বেড়িবাঁধ, মৎস্য, কৃষি, টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত টয়লেট, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও বিদ্যুৎ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনের অংশ হিসেবে বরগুনায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি সফরে আসার কথা রয়েছে। বরগুনা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য মতে, জেলায় ঘূর্ণিঝড়ে একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচ লাখ ৫০ হাজার মানুষ। ১২ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত। দুই শত ২১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৬৪০৮টি ঘরবাড়ি বিধ্বস্ত, ১৫ হাজার ১৭০টি টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাস্থ্যসম্মত টয়লেট ক্ষতিগ্রস্ত হয়েছ সাত হাজার ৬৩০টির মতো।   এছাড়া কৃষি ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। এদিকে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। যা উপজেলা পর্যায়ে বাস্তবায়ন করছেন উপজেলা নির্বাহী অফিসার। বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পুরো বিষয়টি জেলা প্রশাসন সমন্বয় করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম