ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

ঘরোয়া ক্রিকেটে নতুন দায়িত্ব পাচ্ছেন ফাহিম

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২৫,  4:39 PM

news image

চলমান ডিপিএলের জন্য ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) টেকনিক্যাল কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন সাবেক ক্রিকেটার এনামুল হক মনি। তবে কিছুদিন আগে তিনি পদত্যাগ করেন। এবার তার জায়গাতেই নিয়োগ পাচ্ছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু জানান, ‘আমাদের যেহেতু কনভেনার এনামুল হক মনি রিজাইন করেছে। সিসিডিএমের সঙ্গে আলাপ হলো যে নতুন একজনকে এপোয়েন্ট করতে। সিসিডিএম বলেছে নাজমুল আবেদীন ফাহিম ভাইকে (নিতে)। তিনি টেকনিক্যাল কমিটির কনভেনার হিসেবে দায়িত্ব পালন করবেন।’

এদিকে, বিসিবির চাকরি থেকে আম্পায়ার সৈকত পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তার সঙ্গে বৈঠকের পর এ প্রসঙ্গে মিঠু বলেন, ‘পদত্যাগের কথা হয়নি। যে পরিস্থিতি হয়েছে সৈকতসহ আম্পায়াররা একটু অসস্তুষ্ট ছিল। তাই তাদের ডেকে আমরা কথা বললাম। ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড হচ্ছে জিরো টলারেন্স। আমরা সিসিডিএমের যে নিয়ম আছে সে নিয়মের মধ্যে থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেব।’

মূলত ১২ এপ্রিল আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে এবং ম্যাচের পর আম্পায়ারের সমালোচনা করে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন তাওহীদ হৃদয়। পরে তার নামের পাশে যুক্ত হয় ৪টি ডিমেরিট পয়েন্ট। সেই সঙ্গে ৮০ হাজার টাকা জরিমানাও। এর পরদিন তার নিষেধাজ্ঞা আরও এক ম্যাচ বাড়ানো হয়। তবে নাটকীয়ভাবেই হৃদয়ের শাস্তি আবার কমে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পরিণত হওয়া নিয়ে নাখোশ ছিলেন আম্পায়ার সৈকত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম