ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেফতার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার প্রত্যর্পণের পর মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা

ঘরের মাঠে লজ্জায় ডুবল ইউনাইটেড

#

স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  4:48 PM

news image

ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় যেন কাটছেই না। এবার নিজেদের মাঠে ব্রাইটনের শিকারে পরিণত হয়েছে রেড ডেভিলরা। শনিবার (১৬ সেপ্টেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে ড্যানি ওয়েলব্যাকের গোলে এগিয়ে যায় ব্রাইটন। এরপর দ্বিতীয়ার্ধে প্যাসকেল গ্রব ও জোয়াও পেদ্রো আরও দুই গোল করেন। ইউনাইটেডের পক্ষে একটি গোল শোধ করেন হ্যানিবাল মেজব্রি। এদিন ইউনাইটেডের শুরুটা দারুণ ছিল। আক্রমণে আক্রমণে ব্যস্ত রাখে ব্রাইটনের রক্ষণকে। তবে স্রোতের বিপরীতে গোল পেয়ে যায় ডি জার্বির ব্রাইটন। গত মৌসুমে দারুণ খেলা দলটিকে ২০ মিনিটে এগিয়ে দেন ড্যানি ওয়েলব্যাক। গোল হজমের পর আরও মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ৪০ মিনিটে মার্কাস রাশফোর্ডের সহায়তায় গোল করেন ইউনাইটেডের নতুন সাইনিং রাসমুস হয়লুন্দ। তবে ভিএআরে দেখা যায় বল টাচলাইনের বাইরে চলে গিয়েছিল। ফলে বাতিল হয় এই গোল। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাইটন। বিরতি থেকে ফিরে বিবর্ণ হয়ে যায় ইউনাইটেড। ৫৩ মিনিটে রক্ষণের ভুলে ফের গোল খায় রেড ডেভিলরা। গোল করেন প্যাসকেল গ্রব। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি টেন হ্যাগের দল। উল্টো ৭১ মিনিটে ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঠোকেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। এর দুই মিনিট পর সান্ত্বনার গোল পায় স্বাগতিকরা। ২০ বছর বয়সী মিডফিল্ডার হ্যানিবাল মেজব্রি ইউনাইটেডের হয়ে ব্যবধান কমান। এই হারে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে ইউনাইটেড। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে ব্রাইটন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম