ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম

#

স্পোর্টস ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৬,  11:17 AM

news image

বিশ্বকাপের টিকিট হারানোর ক্ষত এখনো শুকায়নি। সেই হতাশা ভুলে নতুন করে পথচলার প্রত্যাশা ছিল ইতালির। কিন্তু নিজেদের মাঠেই পেল আরও এক ধাক্কা। নেশনস লিগের প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে শুরু হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন অভিযান।


ইতালির বিপক্ষে বেলজিয়ামের হয়ে গোল করেছেন মিকা গোডটস ও ডোডি লুকেবাকিও। পুরো ম্যাচে সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে ঘরের মাঠে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইতালিকে।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। ২০ মিনিটে সেই আক্রমণের ফলও পেয়ে যায় তারা। ইতালির ডি-বক্সে ঢুকে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে পরাস্ত করেন পিএসজির ফরোয়ার্ড গোডটস। তার গোলে এগিয়ে যায় সফরকারীরা।


বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে ইতালি। একের পর এক আক্রমণ করেও বেলজিয়ামের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। উল্টো ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকেবাকিও। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর দুর্দান্ত শট ইতালির জালে জড়িয়ে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে নেয় বেলজিয়াম।


শেষদিকে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল ইতালির সামনে। কিন্তু ভাগ্যও সঙ্গ দেয়নি স্বাগতিকদের। জর্জিও স্কালভিনির নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। এর আগে দাভিদে ফ্রাত্তেসি ও রিকার্দো কালাফিওরিও অল্পের জন্য গোলের দেখা পাননি।


এদিকে এই ম্যাচ দিয়ে ইতালির ডাগআউটে আবারও ফিরেছেন রবার্তো মানচিনি। ২০২১ সালে তাঁর অধীনেই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। ২০২৩ সালে দায়িত্ব ছাড়ার পর আবারও পুরোনো ঠিকানায় ফিরলেও প্রত্যাবর্তনের ম্যাচটি তাঁর জন্য হয়ে থাকল হতাশার।


অন্যদিকে নতুন কোচ মার্ক ফন বোমেলের অধীনে জয় দিয়ে যাত্রা শুরু করল বেলজিয়াম। নেশনস লিগের শুরুতেই ইতালির মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম