ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ আগস্ট, ২০২৪,  1:18 PM

news image

চট্টগ্রামের পটিয়াতে অতিবৃষ্টিতে ঘরের দেয়াল ধসে পড়ে নিঝুম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা ছনহরা ইউনিয়নের আলমদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু আলমদার পাড়া গ্রামের মুহাম্মদ মান্নানের মেয়ে।  শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এলাকার স্থানীয় জনগণ। শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, আজ ভোরে অতিবৃষ্টির কারণে ঘরের চালা বেয়ে বৃষ্টির পানি মাটির দেয়ালে পড়ে। এতে দেওয়াল পানি চুষে একপর্যায়ে ধসে পড়ে।  এ সময় ওই শিশুর মা অন্য রুমে নামাজরত অবস্থায় ছিলেন। শিশুটি ঘুমিয়ে ছিল। হঠাৎ দেয়াল ধসে মাটিতে চাপা পড়ে শিশুটি। ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম