ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ঘন কুয়াশায় আচ্ছন্ন কুড়িগ্রাম, বিপাকে শ্রমজীবী মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২৫,  11:18 AM

news image

ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে কুড়িগ্রাম। প্রচণ্ড শীতে বিপর্যস্ত অবস্থা শ্রমজীবী মানুষের। তবে আপাতত শৈত্যপ্রবাহ নেই জানিয়েছেন আবহাওয়া অফিস। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানায়, বুধবার (২৯ জানুয়ারি) জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলমান পরিস্থিতি রয়েছে, সূর্যের আলো পাওয়া যাবে। আপাতত শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন বলেন, চলতি বছর জেলার ৯টি উপজেলাতে এখন পর্যন্ত ৩৫ হাজার ৭২২ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। যেটি প্রতি উপজেলাতে বিতরণ চলমান রয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলাগুলোতে শীত নিবারণের জন্য বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলো শীতবস্ত্র বিতরণ করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম